কৃষি, কৃষক ও কৃষিজ উৎপাদনের স্বার্থে সারা রাজ্য জুড়ে ১৪ই মার্চ দিনটি কৃষক দিবস হিসাবে পালন করা হয়। সেই মতে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কৃষি মান্ডিতে অনুষ্ঠিত হয় কৃষক দিবস। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ, জেলা কৃষি আধিকারিক নিরফারাহদ হোসেন, জেলা সহ কৃষি অধিকর্তা চম্পক বিশ্বাস ও শ্রীকান্ত সিনহা সহ অন্যান্যরা। ব্লকের কৃষকদের এগিয়ে নিয়ে যাবার সাথে সাথে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির সম্পসারনের উপরে আলোচনা চক্রের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কালিয়াগঞ্জ ব্লকের টুঙ্গলবিল পাড়ার কৃষক বিনয় চন্দ্র রায়কে সর্বশ্রেষ্ঠ কৃষক হিসাবে "কৃষক রত্ন"-এ ভূষিত করা হয়।
এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান, সারা রাজ্যে ১৪ই মার্চ দিনটিকে কৃষক দিবস হিসাবে পালন করা হয়। সেই মোতাবিক বুধবার কালিয়াগঞ্জেও কৃষক দিবস পালন করা হয়েছে।